RSS

Category Archives: ভাত

টক মিষ্টি ভাত

উপকরণ : নাজিরশাইল চাল ২৫০ গ্রাম, টমেটো কুচি ৩টি, আদা কুচি আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টমেটো ১ টেবিল চামচ, তেল অল্প, লবণ-চিনি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১. চাল ধুয়ে ফোটানো গরম পানিতে ৩৫ মিনিট ভিজিয়ে রাখুন।
২. কড়াইয়ে তেল গরম করে আদা কুচির দিন।
৩. এরপর টমেটো কুচি দিয়ে মরিচ গুঁড়া, লবণ, লেবুর রস ও চিনির সঙ্গে চাল দিয়ে নেড়ে ভেজে নিন।
৪. পরিমাণমতো পানি দিয়ে দমে রান্না করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 23, 2012 in চাল ডাল, ভাত

 

রিচ রাইস

উপকরণ : পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, মুরগির বুকের মাংস ১ কাপ, ডিম ৩টি, ক্যাপসিকাম কুচি ১ কাপ, গাজর কুচি আধা কাপ, পেঁয়াজ কিউব করে কাটা ৩টি, কাঁচামরিচ ৪টি, মাখন ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, আদার রস ১ টেবিল চামচ, লেবুর খোসা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চিমটি, মরিচ গুঁড়া আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন
১. চাল ধুয়ে পানি ঝরিয়ে চালের দুই গুণ বেশি পানিতে লবণ দিয়ে ফুটিয়ে ঝরঝরে ভাত রান্না করুন।
২. ডিম ২টি সিদ্ধ করে হালকা ভেজে স্লাইস করে কাটুন।
৩. আরো ২টি ডিম লবণ দিয়ে ফেটে ঝুরঝুরে করে ভেজে নিন।
৪. মাংস ছোট করে কেটে আদার রস, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে অল্প আঁচে ভেজে ভেজে রান্না করুন।
৫. গাজর ও ক্যাপসিকাম কুচি লবণ দিয়ে অল্প তেলে আলাদা করে হালকা ভাজুন।
৬. এরপর ছড়ানো প্যানে মাখন দিয়ে পেঁয়াজ ভেজে নিন।
৭. ভাতের সঙ্গে কাঁচামরিচ ও চিনি দিয়ে একটু দমে রাখুন।
৮. লেবুর খোসা কুচি দিয়ে নামান। ভাত ধাপে ধাপে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 23, 2012 in চাল ডাল, ভাত

 

প্রণ রাইস

উপকরণ : বাসমতী চাল ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ২টি, পেঁয়াজপাতা ১ আঁটি, মাঝারি চিংড়ি সিদ্ধ ১ কাপ, চিনি ১ কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেল অল্প, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১. চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. চিংড়ির খোসা ফেলে ধুয়ে লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ করুন।
৩. সসপ্যানে তেল গরম হলে পেঁয়াজ কুচির সঙ্গে চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ ও পানি দিন।
৪. সিদ্ধ হলে চিংড়ি, পেঁয়াজ পাতা, কোরানো চিজ দিয়ে হালকা করে নেড়ে দমে রেখে নামিয়ে ফেলুন।
৫. সালাদের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 23, 2012 in চাল ডাল, ভাত

 

মালাই ভাত

উপকরণ : মিনিকেট চাল ৫০০ গ্রাম, কলাই ডাল ১ কাপ, দুধ আড়াই কাপ, টমেটো ১টি, লবণ স্বাদমতো, মিহি আদা কুচি আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন
১. আধাসিদ্ধ করে ভাত রান্না করে নিন।
২. ডাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রেখে আধাসিদ্ধ করে দুধ মিশিয়ে পুরো সিদ্ধ করুন।
৩. আদা কুচি, টমেটো কুচি, লবণ দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে একটু দমে রেখে নামিয়ে মুরগির মাংসের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 23, 2012 in চাল ডাল, ভাত

 

কাজু-মটরশুঁটির ভাত

উপকরণ : বাসমতী চাল ৫০০ গ্রাম, মটরশুঁটি ১ কাপ, কাজুবাদাম ১২টি, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১. চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
২. মটরশুঁটি অল্প লবণ দিয়ে একটু ভাপিয়ে নিন।
৩. সসপ্যানে পানি ফুটে উঠলে চাল দিন।
৪. ঝরঝরে ভাত হলে মটরশুঁটি ও কাজুবাদাম ভাতের সঙ্গে মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ঢেকে রাখুন।
৫. সাজিয়ে ভর্তা বা ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 22, 2012 in চাল ডাল, ভাত

 

বিন্নি ভাত

যা লাগবে : বিন্নি ধানের চাল ৫০০ গ্রাম, নারকেল কুরানো এক কাপ, লবণ, পানি পরিমাণমতো। গুড় আধা কাপ।

যেভাবে করবেন : চাল ধুয়ে নিয়ে চাল থেকে এক ইঞ্চি উঁচু পর্যন্ত পানি ও সামান্য লবণ দিয়ে মৃদু আঁচে রান্না করুন। চাল সিদ্ধ হয়ে এলে এবার নেড়ে আরও পাঁচ মিনিট রান্না করুন। এবার পাত্রে ঢেলে কুরানো নারকেল ও গুড় দিয়ে পরিবেশন করুন (চিনি দিয়েও পরিবেশন করা যায়)।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 16, 2012 in চাল ডাল, ভাত

 

হায়দ্রাবাদী রাইস

যা লাগবে : বাসমতি চাল ৫০০ গ্রাম, টকদই ও লেবুর রস এক টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চা-চামচ, গরম মশলা চার-পাঁচ টুকরা, শাহজিরা আধা চা-চমচ, সিরকা দুই টেবিল-চামচ, ঘি কোয়ার্টার কাপ, পেঁয়াজকুচি আধাকাপ, জাফরান সামান্য, দুধ দুই টেবিল-চামচ, কাঁচা মরিচ, ডিম সিদ্ধ একটা, গুঁড়া মরিচ এক চা-চামচ।

যেভাবে করবেন : চাল ধুয়ে চার-পাঁচ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে ঘি গরম হলে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়ে তাতে গরম মশলা, বাটা মশলা, শাহজিরা ও গুঁড়া মরিচ কষিয়ে চাল দিয়ে ভেজে পানি দিয়ে দুধে ভেজানো জাফরান, টকদই, সিরকা, লবণ ও লেবুর রস দিয়ে বলক তুলে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 16, 2012 in চাল ডাল, ভাত

 

লেবু ভাত

উপকরণ : চাল-আধা কেজি, পানি- পরিমাণমতো, লেবুর রস-১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে চাল ধুয়ে সিদ্ধ দিতে হবে। চাল ফুটে এলে লেবুর রস দিয়ে ভাত রান্না করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 11, 2011 in ভাত

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers