RSS

Category Archives: বিরিয়ানি

কাঁচা কাঁঠালের বিরিয়ানি

উপকরণ : কাঁচা কাঁঠালের টুকরা ৫০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, তেল ও ঘি এক কাপের একটু কম, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ-বেরেস্তা ২ টেবিল চামচ, দারুচিনি ও এলাচ ৩টি করে, টমেটো কুচি ১টি, টক দই আধা কাপ, চিনি ১ চা-চামচ, আলুবোখারা ৪-৫টি, কাঁচা মরিচ ৮-১০টা, বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ, কেওড়া জল ২ টেবিল চামচ, ছোট গোলআলু ২৫০ গ্রাম। পোলাও: চাল ২ পট, পানি ৩ পট, বেরেস্তা ২ টেবিল চামচ, গুঁড়াদুধ ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি এক কাপ, চিনি ১ চা-চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, এলাচি ও দারচিনি ৩টি করে।

বিরিয়ানির মসলা : এলাচি, দারচিনি, জায়ফল, জয়ত্রী, শাহিজিরা, সাদা গোল মরিচ ও লবঙ্গ। এ মসলাগুলো অল্প অল্প নিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিলেই বিরিয়ানির মসলা হয়ে যাবে।

প্রণালি : পাত্রে তেল, ঘি দিয়ে ছোট আলু ভেজে তুলতে হবে। বাকি তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ একটু ভেজে আদা, রসুন, গরম মসলা ও টক দই দিয়ে কষাতে হবে। এতে কাঁঠালের টুকরাগুলো দিয়ে কষাতে হবে। সেদ্ধর জন্য অল্প পানি দিতে হবে। টমোটো কুচি করে দিতে হবে। কেওড়া জল ও আলুবোখারা দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে পানি শুকালে নামানোর আগে ১ চা-চামচ বিরিয়ানির মসলা দিয়ে নামিয়ে ঢেকে রাখতে হবে। পোলাও রান্নার জন্য পাত্রে চাল বাদে সবকিছু একসঙ্গে ফুটিয়ে নিন। এতে ১০ মিনিট ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। চালের পানি সমান হলে তাওয়ার ওপর দমে বসান। ১০ মিনিট পর রান্না কাঁঠাল ও ভাজা আলু পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ১৫ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন।

 রেসিপিটি প্রকাশিত হয় ২৯ মে ২০১২

 

গোসতের দম বিরিয়ানি

উপকরণ : খাসির মাংস ১ কিলোগ্রাম (২ ইঞ্চি টুকরো করে কেটে নিন), বাসমতি চাল ২ কাপ, আদা ৪ টুকরা, রসুন কোয়া ২০টা, দই ২ কাপ, কাঁচা মরিচ কুচি ২টা, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ ৪টি (কুচি করে ভেজে নিন), লবঙ্গ ৬টা, দারুচিনি ১ টুকরা, কাঁচা এলাচ ৫টি, শুকনো এলাচ ১টি, গোলমরিচ ১০টি, শাহি জিরা পাউডার আধা চা চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, গরম মসলা ২ চা চামচ, ধনেপাতা কুচি ১ কাপ, পুদিনা পাতা কুচি আধা কাপ, অলিভ অয়েল ৫ টেবিল চামচ, জাফরান দেওয়া দুধ ২ চা চামচ, গোলাপ জল ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন
১. অর্ধেক আদা ও রসুন ভালো করে মিশিয়ে নিন। কিছু আদা স্লাইস করে কাটুন।
২. খাসির মাংসের সঙ্গে দই, আদা, রসুন, কাঁচা মরিচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি ভাজা, লেটুসপাতা মিশিয়ে নিন।
৩. লবঙ্গ, দারুচিনি, কাঁচা ও শুকনো এলাচ, গোল মরিচ, লবণ পাতলা রুমালে বেঁধে রাখুন।
৪. কড়াইয়ে ৫ কাপ পানি দিয়ে রুমালে বাঁধা মসলা দিন। এরপর লবণ, শাহি জিরা পাউডার এবং চাল দিয়ে আধা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
৫. ঢাকনা খুলে অর্ধেক চাল উঠিয়ে মাঝখানে গর্ত করে মেরিনেড করা মাংস দিয়ে বাকি চাল দিয়ে ঢেকে দিন।
৬. আধা ঘণ্টা পর নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৮ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 29, 2012 in চাল ডাল, বিরিয়ানি

 

চিকেন মাশরুম বিরিয়ানি

উপকরণ : পোলাওয়ের চাল আধা কেজি, মুরগির মাংস ১ কেজি, মাশরুম ২৫০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, বাদাম বাটা ১ টেবিল চামচ, গরম মসলা সামান্য, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, আলু টুকরা ২৫০ গ্রাম, তেল ২০০ গ্রাম, তরল দুধ ২০০ মিলিলিটার, টক দই আধা কাপ, কিশমিশ, কাজু, পেস্তা কুচি ১ টেবিল চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ২ চা চামচ, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, মাওয়া ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৫টি।

যেভাবে তৈরি করবেন :

১. মাশরুম কুসুম গরম পানিতে ধুয়ে নিন। আলু ও মাংস ৪ টুকরা করে কেটে ধুয়ে নিন।
২. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করুন।
৩. অর্ধেক পেঁয়াজ বেরেস্তা, আদা, রসুন, পোস্তদানা বাটা, টক দই, বাদাম বাটা দিয়ে মাংস মেরিনেট করে রাখুন ৩০ মিনিট।
৪. আলু ও মাশরুম হালকা ভাজুন। এবার বেরেস্তা করা তেলে মসলা-মাখানো মুরগি লবণ দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর আলু ও মাশরুম দিয়ে দিন।
৫. মাংস চুলা থেকে উঠিয়ে কড়াইয়ে ১ কেজি পানি দিন। পানির মধ্যে ১ টেবিল চামচ বেরেস্তা, তরল দুধ, ১ চা চামচ আদা বাটা, গোটা গরম মসলা ও পরিমাণমতো লবণ দিন।
৬. পানি ফুটে উঠলে চাল দিন। ১ চা চামচ চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট বেশি জ্বালে দিয়ে পরে আঁচ কমিয়ে দিন।
৭. মাওয়া, কিশমিশ, বাদাম কুচি, কাঁচামরিচ, বাকি পেঁয়াজ বেরেস্তা, ১ চা চামচ চিনি দিয়ে মেখে নিন।
৮. পোলাও আধাসিদ্ধ হলে আলু, মাশরুম, মাংস ও মাখানো বেরেস্তার মিশ্রণ স্তরে স্তরে দিয়ে ২০ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 14, 2012 in চাল ডাল, বিরিয়ানি, মাশরুম

 

কাচ্চি বিরিয়ানি

উপকরণ :

‘ক’ গ্রুপ : খাসির মাংস ১ কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ বাটা হাফ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ধনে বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ২ চা চামচ।

‘খ’ গ্রুপ : পোলাওয়ের চাল হাফ কেজি, লবণ পরিমাণমতো, দারুচিনি ৪-৫ টুকরো, লং ৪-৫টি, তেজপাতা ৪-৫টি, পানি ১২ কাপ। ‘গ’ গ্রুপ : বিরিয়ানির মসলা, কিসমিস ১ টেবিল চামচ, আলুবোখারা ৫-৬টি, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ, গোলাপজল ১ টেবিল চামচ, আলুভাজা ১ কাপ (রঙ মেখে লম্বা টুকরো করে ঘিয়ে ভাজা), লং ৪-৫টি, গুঁড়া দুধ ১ কাপ (জাফরানে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখুন), মাওয়া ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ১০-১২টি, ঘি ১ কাপ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাংসগুলো কেটে টুকরো করে ধুয়ে লবণ দিয়ে মেখে পানি ঝরিয়ে নিন। এবার মাংসগুলো ‘ক’ গ্রুপের সব মসলা দিয়ে মেখে ৩ ঘণ্টা মেরিনেট করে রাখুন। পোলাওয়ের চালে সব উপকরণ দিয়ে শক্ত ভাত রান্না করে পানি ঝরিয়ে নিন। এবার লবণ ও ১ টেবিল চামচ ঘি দিয়ে কিছুক্ষণ মেখে রাখুন। এরপর ঢাকনাওয়ালা একটি হাঁড়িতে কিছু ভাত, কাঁচা মাংস অল্প দিয়ে ঘি স্তরে স্তরে সাজিয়ে রাখুন। মাঝেমধ্যে আলুবোখারা, পেস্তা বাদাম, আলুভাজা স্তরে স্তরে ছড়িয়ে দিন। এভাবে সব মেশানো হয়ে গেলে ওপরে মাওয়া জাফরান মেশানো দুধ, কাঁচা মরিচ ফালি দিয়ে সামান্য ঘি ছিটিয়ে হাঁড়ির ঢাকনা ময়দা দিয়ে বন্ধ করে ১০ মিনিট বড় জ্বালে, ২০ মিনিট মাঝামাঝি জ্বালে ও একদম কম জ্বালে হাঁড়ির নিচে তাওয়া দিয়ে ১ ঘণ্টা দমে রাখুন।

 রেসিপিটি প্রকাশিত হয় ২১ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 8, 2012 in চাল ডাল, বিরিয়ানি

 

গ্রিল কাবাব বিরিয়ানি

উপকরণ : পোলাওয়ের চাল ২ কাপ, গরুর মাংস ১ কেজি, টকদই ১ কাপ, পেঁপে বাটা আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মেলানো গরম মসলা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্তাদানা বাটা ১ টেবিল চামচ, জাফরান সামান্য, দুধ কোয়ার্টার কাপ, মাহি জিরা ১ চা চামচ, এলাচ ২-৩টি, দারুচিনি ২ টুকরা, লবণ পরিমাণমতো, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, মাওয়া ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : মাংস পাতলা করে কেটে পানি ঝরিয়ে শুকনা করে মুছে নিন। এবার মাংসের সঙ্গে টকদই, পেঁপে বাটা, আদা বাটা, তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, পোস্তাদানা, মরিচ গুঁড়া, মেশানো গরম মসলা, লবণসহ সব একসঙ্গে মেখে ২-৩ ঘণ্টা রেখে দিন। এবার শিকে গেঁথে গ্রিল করে নিন। ফোটানো গরম পানি হাঁড়িতে নিয়ে এলাচ, দারুচিনি, শাহজিরা দিয়ে বলক উঠলে গ্রিল করার পর যে মসলা থাকে তা এর মধ্যে দিয়ে দিন। পোলাওয়ে চাল ধুয়ে এর মধ্যে দিয়ে রান্না করে নিন। এবার অন্য একটি মোটা হাঁড়িতে প্রথমে পোলাও তারপর গ্রিল মাংস, পেঁয়াজ, বেরেস্তা, মাওয়া, আবার পোলাও, গ্রিল মাংস, মাওয়া, বেরেস্তা তার ওপর আবার পোলাও দিয়ে দিন। ওপরে ২ টেবিল চামচ ঘি, জাফরান দিয়ে হাঁড়ির মুখ ঢেকে ২০ মিনিট চুলায় তাওয়া দিয়ে তার ওপর হাঁড়ি দিয়ে দমে রেখে দিন। হয়ে গেলে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে ওপরে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 5, 2012 in চাল ডাল, বিরিয়ানি

 

চিকেন বিরিয়ানি

উপকরণ : মুরগি ১টা, আদাবাটা ২ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, ধনেবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, মরিচবাটা আধা চা চামচ, কাঁচামরিচবাটা ১ চা চামচ, পোস্তদানাবাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, টকদই আধা কাপ, পিঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমত। সব মিলানো গরম মসলা ১ চা চামচ, তেল আধা কাপ, ঘি আধা কাপ, তেজপাতা ২/৩টা, গোলাপজল ৪ টেবিল চামচ, পেস্তা বাদামকুচি ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, ভিনেগার ৪ টেবিল চামচ, জাফরান আধা চা চামচ, পোলাউর চাল ১ কেজি, পানি ৮ কাপ, তেল আধা কাপ, এলাচ ৩/৪টি, দুধ আধা কাপ, আলুবোখারা ৬টি, মাওয়া ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৮/১০টি।

প্রণালী : প্রথমে মুরগি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আদা, রসুন ও সামান্য জাফরান ও লবণ দিয়ে মেখে কাঁটা চামচ দিয়ে কেঁচে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার একটি হাঁড়িতে তেল, ঘি দিয়ে মাংসগুলো ভেজে তুলে নিন। ওই তেলে চিনি, বেরেস্তা ও বাদামকুচি ছাড়া সব মসলা একসঙ্গে দিয়ে কষিয়ে নিন। ভালো করে কষানো হলে টকদই দিয়ে ১-২ মিনিট কষিয়ে তারপর মাংসগুলো কষিয়ে নিন। পিঁয়াজ বেরেস্তা ও ১ টেবিল চামচ চিনি দিয়ে মেখে মুরগিতে দিন। এবার ১ কাপ পানি দিয়ে অল্প আঁচে ২০ মিনিট রেখে দিন। হয়ে গেলে ওপরে বাদামকুচি ও গোলাপজল দিয়ে নামিয়ে নিন। পোলাউর সব উপকরণ দিয়ে রেঁধে নিন। হয়ে এলে মাংস মিশিয়ে দিন। গোলাপজলে জাফরান মিশিয়ে পোলাউয়ে দিয়ে আধা ঘণ্টা দমে রাখুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৮ মার্চ ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 30, 2012 in চাল ডাল, বিরিয়ানি

 

গোশত দম বিরিয়ানি

উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।

প্রণালি: প্রথমে অর্ধেক পরিমাণ আদা ও রসুন বেটে নিতে হবে। অবশিষ্ট আদা কেটে নিতে হবে। মাংসের সঙ্গে দই, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ, গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, লবণ, ভাজা পেঁয়াজ ও কাটা পুদিনা পাতা নিয়ে একসঙ্গে ভালো করে মেশাতে হবে। গরম মসলা একটি পুঁটলির মতো বাঁধতে হবে। পাঁচ কাপ গরম পানির মধ্যে এই পুঁটলি রাখতে হবে। লবণ, চাল ও কেওড়া বীজ একসঙ্গে চুলায় বসাতে হবে। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত গরম করতে হবে। এক-তৃতীয়াংশ ভাজা পেঁয়াজ ও রসুন ছড়িয়ে দিতে হবে। অর্ধেক পরিমাণ গরম মসলা, হলুদ গুঁড়া ও ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। পুদিনা পাতা দিতে হবে। আড়াই চামচ জলপাই তেল ঢালতে হবে এবং অর্ধেক পরিমাণ জাফরান ছিটাতে হবে। এর সঙ্গে গোলাপ জল, গোলাপের পাপড়ি ও কেওড়ার জল দিতে হবে। এবার পাত্রটির মুখে ঢাকনা দিয়ে ময়দা দিয়ে সিল করে দিন। পাত্রটি প্রথমে বেশি আগুনে পাঁচ মিনিট গরম করতে হবে। তারপর ধীরে ধীরে আঁচ কমাতে হবে। কম আগুনে ৪৫ মিনিট রেখে দিতে হবে। হয়ে গেল দম বিরিয়ানি।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ আগস্ট ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 20, 2011 in চাল ডাল, বিরিয়ানি

 

ইলিশ মাছের কাচ্চি বিরিয়ানি

উপকরণ : বাসমতি চাল আধা কেজি, ইলিশ মাছ ১ কেজি, পানি ঝরানো টক দই ১ কাপ, দুধ (তরল) ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, শাহি জিরা ১ চা চামচ, আস্ত এলাচ ৪টি, দারচিনি ২ সেমি ৩ টুকরা, তেজপাতা ২টি, লবঙ্গ ৩টি, লবণ স্বাদমতো, তেল/ঘি ১ কাপ, পানি ৬ কাপ, কাঁচা মরিচ ৪/৫টি, আলু বোখারা ৪টি, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, মাওয়া আধা কাপ (গ্রেট করা), পোস্ত বাটা ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. চাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে নিন।
২. মাঝারি সাইজের টুকরা করে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন।
৩. বড় হাঁড়িতে ঘি/তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে ১ টেবিল চামচমতো বেরেস্তা রেখে বাকিগুলো উঠিয়ে নিন। আধা কাপ তেলও উঠিয়ে নিন।
৪. ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, টক দই, আদা বাটা, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, ভাজা তেল ও পরিমাণমতো লবণ দিয়ে মাছ ম্যারিনেড করুন ৩০ মিনিট।
৫. বড় হাঁড়িতে ৬ কাপ পানি দিয়ে শাহি জিরা ও সব আস্ত গরম মসলা এবং পরিমাণমতো লবণ দিন।
৬. ফুটে উঠলে চাল দিন। ঝরঝরে শক্ত ভাত রান্না করে মাড় ঝরিয়ে নিন। আধা কাপ মাড় রেখে দিন। ভাত ঠাণ্ডা করে নিন।
৭. সব বাদাম কুচি, কিশমিশ, মাওয়া, চিনি, পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে মেখে চার ভাগ করে নিন।
৮. বেরেস্তার পাতিলে প্রথমে মাছ, মসলাসহ বিছিয়ে এক ভাগ বেরেস্তার মিশ্রণ ছড়িয়ে দিন। এভাবে স্তরে স্তরে পোলাও ও বেরেস্তার মিশ্রণ সাজিয়ে দিন। সবার ওপরে বেরেস্তার মিশ্রণ থাকবে।
৯. ভাতের মাড়টুকু ওপর থেকে দিয়ে দিন। দুধের সঙ্গে পোস্ত বাটা মিশিয়ে ঢেলে দিন। সবশেষে তুলে রাখা ঘিটুকু ছড়িয়ে দিন।
১০. আটা গুলে পাতিলের ঢাকনা দিয়ে সিল করে দিন।
১১. চুলায় তাওয়া বসিয়ে মুখবন্ধ হাঁড়িটি এর ওপর বসান। চড়া আঁচে ১০ মিনিট রাখুন। আঁচ ঢিম করে আরো ৩০ মিনিট রাখুন।
১২. নামিয়ে ওপরে বেরেস্তা ও বাদাম কুচির মিশ্রণ ছড়িয়ে সালাদ সহযোগে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৬ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 20, 2011 in ইলিশ মাছ, চাল ডাল, বিরিয়ানি, মাছ

 

নবাবি বিরিয়ানি

উপকরণ :
খাসির মাংস ১ কেজি, এলাচ, লবঙ্গ, দারুচিনি ৭-৮টি, রসুনের রস, ১ টেবিল চামচ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, জাফরান পরিমাণমতো, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া (সাদা) ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, পোলাওয়ের চাল আধা কেজি, বেরেস্তা ১ কাপ, আলু ভাজা ২-৩টি, পেস্তা-কাজু কুচি আধা কাপ, কাঁচামরিচ ১০-১১টি, ঘন দুধ ১ কাপ, ঘি ১ কাপ, মালাই আধা কাপ, আলুবোখারা ১০-১২টি, কিশমিশ ২ টেবিল চামচ, কেওড়া ২ টেবিল চামচ, জাফরান আধা চা চামচ, আদার রস ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন :
১. মাংসের মধ্যে লবণ দিয়ে ২০-২৫ মিনিট রাখুন।
২. মাংস ধুয়ে আদার রস, রসুন ও পেঁয়াজের রস দিয়ে মাখিয়ে রাখুন।
৩. এরপর বিরিয়ানির হাঁড়িতে প্রথমে মাখানো মাংস, তারপর আলু, কাজু ও আলুবোখারা দিন।
৪. চাল, কাঁচামরিচ, গরম মসলা দিয়ে কিশমিশ, পেস্তা কুচি দিন।
৫. ঘন দুধ ও মালাই দিয়ে ছয় কাপ পানি দিন।
৬. সব শেষে ঘি, জাফরান মিশ্রিত কেওড়া এবং কিছু বেরেস্তা ও ময়দা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন।
৭. ৫ মিনিট বেশি জ্বালে এবং মাঝারি জ্বালে ২০-২৫ মিনিট অল্প আঁচে রাখুন।
৮. ১৫-২০ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৬ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 20, 2011 in চাল ডাল, বিরিয়ানি

 

খাসির মাংসের কোর্মা বিরিয়ানি

উপকরণঃ খাসির মাংস দেড় কেজি, পুদিনা পাতা ২ টে· চামচ, বাসমতি চাল ১ কেজি, ধনেপাতা ২ টে· চামচ, টক দই দেড় কাপ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে, পেঁয়াজ ২ কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা বাটা দেড় টে· চামচ, শাহি জিরা আধা চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, সিরকা ১ টে· চামচ, রসুন বাটা ১ টে· চামচ, কেওড়ার জল ৪ টে· চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল (মাংসের জন্য) আধা কাপ, গুঁড়া দুধ ২ টে· চামচ, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, শাহি জিরা ও বড় এলাচ-সব অল্প করে নিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিতে হবে ২ টে· চামচ, চিনি ২ টে· চামচ, জাফরান আধা চা চামচ, বাটার অয়েল অথবা ঘি পৌনে এক কাপ বিরিয়ানির লেয়ারে দেওয়ার জন্য।

প্রণালীঃ বটি করা মাংস, দই, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দুধ, কেওড়ার জল ২ টে· চামচ ও গুঁড়া মসলার অর্ধেক দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার একটি পাত্রে তেল দিয়ে বেরেস্তা করে অর্ধেক তুলে রাখতে হবে। বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে মাখানো মাংস দিয়ে কোর্মার মতো রান্না করতে হবে। মাখা মাখা ঝোল রাখতে হবে।

আরও একটি পাত্রে চালের চার গুণ গরম পানি করে কাঁচা মরিচ ৫টা, এলাচ ৪টা, দারুচিনি, গোলমরিচ, শাহি জিরা, পুদিনাপাতা, ধনেপাতা, সিরকা ও লবণ দিয়ে ফুটাতে হবে। বাসমতি চাল ২০ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। গরম পানিতে চাল দিয়ে ফুটাতে হবে। অল্প শক্ত থাকতে ভাত ঝরাতে হবে।

যে হাঁড়িতে দম হবে সেই পাত্রে প্রথমে অল্প ঘি দিয়ে পাত্র গরম করে তিন ভাগের এক ভাগ ভাত দিতে হবে। এর ওপরে অর্ধেক মাংস বিছাতে হবে। মাংসের ওপর বেরেস্তা চিনি দিয়ে ভেঙে দিতে হবে। জাফরান, দুধ ও কেওড়ার জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এবার ওপরে ফুটানো ভাত দিতে হবে। এভাবে দুটি অথবা তিনটি স্তর করে চাল ও মাংস সাজাতে হবে। সবার ওপরে চাল দিয়ে বাকি বাটার অয়েল ছিটিয়ে দিতে হবে। এরপর জাফরান ও কেওড়ার জল ছিটাতে হবে। সব শেষে ৫-৬টি আলু বোখারা মাঝে মাঝে দিয়ে দমে বসাতে হবে ১৫ মিনিট। নামিয়ে ১০ মিনিট পর পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ আগস্ট ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 20, 2011 in চাল ডাল, বিরিয়ানি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers