RSS

Category Archives: পোলাও

রুই পোলাও

যা লাগবে : বাসমতি চাল-২ কাপ, রুই মাছ- ৩০০ গ্রাম, ঘি-১২৫ গ্রাম, আস্ত গরম মসলা-এলাচ, দারুচিনি-লবঙ্গ (৩টি করে) তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো আধা চা চামচ, চিনি ১চা চামচ, আদা বাটা, ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, খুব ছোট গোল মরিচ ৪টি, হলুদ আধা চা চামচ।

যেভাবে করবেন : মাছ ছোট ছোট টুকরো করে লবণ, হলুদ, মরিচগুঁড়ো ও আদা বাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে তেল গরম করে ভেজে তুলে নিন। আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে তুলুন। চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ডেকচিতে ঘি ঢেলে গরম মসলা, তেজপাতা ও চাল ছেড়ে একসঙ্গে নেড়েচেড়ে অল্প ভেজে চারকাপ ফুটন্ত পানি, লবণ ও চিনি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। যখন চাল প্রায় সিদ্ধ হয়ে সব পানি শুকিয়ে আসবে তখন ঢাকা খুলে মাছ, আলু, জয়ফল দিয়ে সাবধানে নেড়ে ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে খুব কম আঁচে দশ মিনিট দমে বসিয়ে রেখে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 26, 2012 in চাল ডাল, পোলাও, মাছ, রুই মাছ

 

বাঁধাকপির পোলাও

উপকরণ : পোলাও চাল ৩ কাপ, কাঁচামরিচ ৩-৪টা, দারুচিনি-এলাচ ৪-৫টি, পানি ৬ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, বাঁধাকপি (গ্রেট করা) ১ কাপ, লেবুর রস ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, নারকেল (কুড়ানো) ১ কাপ, লবণ প্রয়োজনমতো, আদা বাটা আধা চা চামচ।

প্রণালি : প্রথমে বাঁধাকপি ধুয়ে গ্রেট করে নিন। সামান্য পানি ও লবণ দিয়ে গ্রেট করা বাঁধাকপি ভাপ দিয়ে নিন। এবার পোলাউয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। অন্য পাত্রে চুলায় তেল অথবা ঘি দিয়ে গরম হলে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দারুচিনি, এলাচ, লবণ ও তেজ পাতা দিয়ে নাড়ুন। একটু ভাজা ভাজা হলে তাতে পানি দিয়ে দিন। পানি ফুটে এলে তাতে চাল দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট পর পানি শুকিয়ে এলে তাতে বাঁধাকপি ও নারকেল কুচি, লেবুর রস দিয়ে ৫ মিনিট দমে রাখুন। এর পর নামিয়ে সার্ভিং ডিসে ঢেলে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ মার্চ ২০১২

 
 

রংবাহারি পোলাও

উপকরণ : চাল ১ কেজি, কাঁচামরিচ ৫-৬টি, কারিপাতা ৩-৪টি, লবণ ১ চা চামচ, নারকেল কুড়ানো ২ কাপ, পানি ২ কেজি, জিরা ১ চা চামচ, ঘি আধা কাপ, সবুজ ফুড কালার সামান্য, পেঁয়াজ কুচি আধা কাপ, লাল ফুড কালার সামান্য।

প্রণালি : চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। জিরা গুঁড়া করে রাখুন। চুলায় পাত্র বসান। পাত্রে তেল দিয়ে গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তাতে পানি দিয়ে দিন। পানি ফুটে এলে তাতে চাল দিয়ে দিন। এবার একে একে কাঁচামরিচ, নারকেল কুড়ানো, কারিপাতা, লবণ দিয়ে নেড়ে ঢেকে রাখুন। পানি শুকিয়ে এলে জিরাগুঁড়া, সামান্য লাল ও সবুজ ফুড কালার দিয়ে নেড়ে ৫ থেকে ১০ মিনিট দমে রাখুন। এবার সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 14, 2012 in চাল ডাল, পোলাও

 

বিন্দি পোলাও

উপকরণ : পোলাওর চাল ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচ, দারুচিনি, লবঙ্গ ৪/৫টি, মাংসের কিমা ৩০০ গ্রাম, তেল ১ কাপ, তেজপাতা ২টি, কিশমিশ পরিমাণমতো, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ।

প্রস্তুত প্রণালি : কড়াইয়ে তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা, লবণ, সামান্য আদা ও রসুন বাটা দিয়ে চাল তুলে প্লেন পোলাও তৈরি করে নিতে হবে। এরপর কিমার সঙ্গে আদা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, কর্নফ্লাওয়ার লবণ এক সঙ্গে ভালো করে মেখে ভেতরে কিশমিশ দিয়ে গোল করে ডুবো তেলে ভাজতে হবে। এরপর বিন্দিগুলো পোলাওয়ের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 8, 2012 in চাল ডাল, পোলাও

 

শাহি মোরগ পোলাও

উপকরণ : চাল, একটি মুরগি (চার ভাগ করা), পেস্তাবাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পিয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারুচিনি, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা, টকদই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ, ভাজা পিয়াজ।

প্রণালী : মুরগি চার টুকরা করে নিতে হবে। মুরগি ৩০ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর মুরগির টুকরা লবণ পানি থেকে তুলে ফেলতে হবে। পিয়াজ, আদা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, দুধ দিয়ে মুরগির মাংস মেখে কিছু সময় রাখতে হবে। মাখানো মাংস পাত্রে মালাই, জয়ফলসহ বিভিন্ন মসলা দিয়ে আগুনের ওপর কিছু সময় রাখতে হবে। চাল আলাদাভাবে আধা সেদ্ধ করে দিতে হবে।

মুরগি সেদ্ধ হয়ে গেলে সেটা রেখে দিতে হবে। আধা সেদ্ধ চাল মুরগির তেলেই রান্না করতে হবে। এভাবেই তৈরি করা যায় মজাদার শাহি মোরগ পোলাও।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ জানুয়ারি ২০১১

 

মোরগ পোলাও

উপকরণ: হাড়সহ মোরগের মাংস (বড় টুকরা করা) ২ কেজি, গরম ও তরল দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ।
মসলা ও মোরগের স্টক: পানি দেড় লিটার, মোরগের হাড় ৪-৫ টুকরা, শাহি জিরা আধা চা-চামচ, এলাচ (থেঁতো করা) ৪টি, লবঙ্গ ১০-১২টি, গোল মরিচ ১২-১৪টি, তেজপাতা ২টি, দারচিনি ৪ টুকরা। সব উপকরণ জ্বাল দিয়ে পানি দেড় লিটার থেকে ১ লিটার করে ছেঁকে নিতে হবে।
পোলাও: পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কিশমিশ ও বাদামের কুচি ১ টেবিল-চামচ, আলুবোখারা ৭-৮টি, ঘি ১ কাপ, লবণ স্বাদমতো, মাওয়া (গুঁড়া করা) আধা কাপ।

প্রণালি: মাংস ধুয়ে দই ও বাটা মসলা মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজের কুচি একটু ভেজে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে হবে এবং অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে।
চাল ধুয়ে পানি ঝরাতে হবে। মাংস রান্না করার সসপ্যানে মুরগির স্টক দিয়ে তাতে গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে, যেন সব দিকের চাল সমান তাপ পায়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা, লবণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও ও মাওয়া দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট দমে রাখতে হবে। সবশেষে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করা যায় মজাদার মোরগ পোলাও।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 5, 2011 in চাল ডাল, পোলাও

 

পনির পোলাও

উপকরণ : বাসমতি চাল ৫০০ গ্রাম, পনির ২ কাপ, পেঁয়াজ ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১/২ চা চামচ, কিসমিস, বাদাম,  পেস্তা ১/৪ কাপ, ঘি ১৫০ গ্রাম, মটরশুটি ১ কাপ, তেজপাতা ২টি।

যেভাবে রান্না করবেন : চাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। পনির কিউব করে কেটে কিসমিস, পেস্তা বাদাম বাদামি করে ভাজতে হবে। হাড়িতে ঘি গরম করে পেঁয়াজ সোনালি রঙ করে ভেজে তুলে নিতে হবে। ঘিয়ে তেজপাতা গোটা কয়েক লবঙ্গ দিয়ে মটরশুটি ও চাল ভাজতে হবে। বেশ খানিকক্ষণ ভেজে চাল ফাটতে শুরু করলে গরম পানি দিতে হবে। চালের দেড় গুণ পানি, চাল তিন ভাগ সেদ্ধ হলে দমে দিয়ে কিসমিস, বাদাম, পেস্তা , গরম মসলা ও পানি দিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ ডিসেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 4, 2011 in চাল ডাল, পোলাও

 

চিড়ার পোলাও

উপকরণ : চিড়া ৫০০ গ্রাম, আলু কুচানো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, এলাচ ৩ থেকে ৪টি গোটা, দারুচিনি টুকরো ৩ থেকে ৪টি, চিনাবাদাম আধা কাপ, আদা কুচানো ২ টেবিল চামচ, ডিম ২টি, ঘি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে আলু ভেজে নিন। ডিম ফেটিয়ে ঝুরি করে ভেজে নিন। চিড়া পরিষ্কার করে পানিতে ধুয়ে নিন। কড়াইতে ঘি দিন। ঘি গরম হলে পেঁয়াজ কুচি, আদা কুচি, এলাচ, দারুচিনি, কাঁচামরিচ, টমেটো ও মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করুন। ভাজা আলু, বাদাম ও চিড়া দিয়ে একটু নেড়ে লবণ দিন। একটু নেড়ে ডিম ঝুরি দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 1, 2011 in পোলাও

 

আম পোলাও

উপকরণ: বাসমতী চাল ২ কাপ, ঘি ৫ চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আম খোসা ছাড়িয়ে চটকে নেওয়া ১ কাপ, পাকা ও কিছুটা শক্ত আমের টুকরা ১ কাপ, মরিচ ৪টি, লবণ স্বাদমতো, কালিজিরা ভাজা সাজানোর জন্য।

প্রণালি: চাল ধুয়ে তিন কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে ঘি নিয়ে তাতে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। এটি আলাদা করে রাখুন। কড়াইয়ের ঘিতে মসলা ছেড়ে দিন। চটকানো আম আর লবণ দিন। এবার পানিসহ চাল দিয়ে অল্প আঁচে সেদ্ধ করুন। হয়ে গেলে এর ওপরে আমের টুকরা ও কালিজিরা ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৫ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 1, 2011 in আম, চাল ডাল, পোলাও, ফল

 

ইলিশ পোলাও

উপকরণ: ইলিশ মাছ বড় ১টি, হলুদ গুঁড়ো (ইচ্ছা) ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি  ১ কাপ, টকদই, ফেটানো পৌনে ১ কাপ, চিনি ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২ সেমি ২ টুকরো, কাঁচামরিচ ১০টি, পোলাওয়ের চাল ২ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালী: মাছ বড় টুকরা করুন। মাছের পানি ঝরিয়ে সামান্য হলুদ, মরিচ ও দই মাখিয়ে রাখুন। পোলাও রান্নার হাঁড়িতে তেলে পেঁয়াজ হালকা ভেজে সব বাটা ও গুঁড়ো মসলা দিন। অল্প পানি দিয়ে মসলা কষান। দই, চিনি, ১ চা চামচ লবণ ও ২ কাপ পানি দিয়ে নেড়েচেড়ে মাছ দিন। কিছুক্ষণ পর পানি কমে তেলের ওপর উঠলে নামান। পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরান। হাঁড়ি থেকে শুধু মাছগুলো তুলে রাখুন। কাঁচামরিচ বাদে হাঁড়ির মসলায় চাল, লবণ ও অন্যান্য সব উপকরণ দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। এরপর সাড়ে তিন কাপ পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর চুলার আঁচ কমিয়ে দিন। ২০ মিনিট পরে নামিয়ে ফেলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ অক্টোবর ২০০৬

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 21, 2011 in ইলিশ মাছ, চাল ডাল, পোলাও, মাছ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers