RSS

Category Archives: ডাল

অড়হর ডালের আমসি

উপকরণ: অড়হর ডাল ১ কাপ, জিরা ১ চা-চামচ, সরষে ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, থেতো রসুন ১ চা-চামচ, কারিপাতা ৫-৬টি, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচের ফালি ২-৩টি, ধনেপাতার কুচি ১ টেবিল চামচ, কাঁচা আমের ফালি ৪-৫ টুকরা, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।

প্রণালি: ডাল প্রেশারকুকারে সেদ্ধ করে ভালো করে ঘুঁটে নিন। হলুদ, লবণ ও ধনেপাতা দিন। ভালো করে ফুটে গেলে এবার আমের টুকরোগুলো দিন। ফ্রাইপ্যানে বেশ গরম করে জিরা ও সরষে ফোড়ন দিন। কারিপাতা ও রসুন দিন। ১ মিনিট নেড়ে ডালে দিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৩ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in চাল ডাল, ডাল

 

শিউলির ডাল

যা যা লাগবে
কাঁচা মুগ ডাল-১০০ গ্রাম, সর্ষে- আধা চা চামচ, আদা বাটা-আধা চা চামচ, লবণ-স্বাদমতো, কচি শিউলি পাতা-৫টি, ঘি-২ চা চামচ, কাঁচা মরিচ-৪টি।

যেভাবে করবেন
কাঁচা মুগ ডাল সিদ্ধ করে রাখুন। কড়াইতে সামান্য তেল গরম করে তাতে সর্ষে ও ২টি কাঁচা মরিচ ফোঁড়ন দিন। শিউলি পাতা ধুয়ে টুকরো করে কড়াইতে ছেড়ে নাড়তে থাকুন। ভাজা ভাজা হলে সামান্য লবণ ও আদাবাটা দিয়ে কষে সিদ্ধ ডাল কড়াইতে ঢেলে ফুটতে দিন। নামাবার আগে সামান্য ঘি দিতে পারেন।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 15, 2012 in চাল ডাল, ডাল

 

দই বড়া

উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, টক দই ৬০০ গ্রাম, পুদিনা ও ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাষকলাইয়ের ডাল পরিষ্কার করে ধুয়ে পানিসহ প্রায় ১ দিন ভিজিয়ে রাখুন। ভেজানো ডাল আবার পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তাতে একে একে সব মসলা ও স্বাদ অনুযায়ী লবণ, পানি দিয়ে ভালো করে ফেটিয়ে প্রায় ২০ মিনিট ঢেকে রেখে দিন। টক দই স্বাদ অনুযায়ী, লবণ, জিরা গুঁড়া, বাটা পুদিনা এবং কাঁচামরিচ দিয়ে ঘন করে ব্লেন্ড করে নিতে হবে। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে ফেটানো ডাল বড়ার মতো করে মচমচে ভেজে হালকা গরম পানিতে কিছুক্ষণ রেখে ঝাঁজরিতে তুলে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করা টক দই দিয়ে ওপর কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা কুচি এবং জিরা গুঁড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ মে ২০১২

 
 

ঘন ডালে শজনে

উপকরণ : শজনে ডাঁটা পরিমাণমতো, মসুর ডাল ১/২ কাপ, লবণ স্বাদমতো, পাঁচফোড়ন সামান্য, কাঁচামরিচ ৩/৪টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা টালা গুঁড়া ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে ডাল সামান্য হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। (ডালে গরম পানি দেবেন) কড়াইয়ে তেল দিয়ে রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মসলা কষিয়ে নিন। কষানো হয়ে গেলে শজনে ডাঁটা ও সামান্য পানি দিয়ে ঢেকে দিন। এরপর ডাল দিয়ে পরিমাণমতো দিয়ে ঢেকে ৮-১০ মিনিট রান্না করুন। অন্য কড়াইয়ে ঘি গরম করে পাঁচফোড়ন দিয়ে ডালের মিশ্রণ দিয়ে কাঁচামরিচ ও জিরা টালা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 20, 2012 in চাল ডাল, ডাল, শজনে, শাকসবজি

 

আম-ডাল

উপকরণ: মটর ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষা সিকি চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেজপাতা ২টি, কাঁচা আম ২টি, কারি পাউডার ১ চা-চামচ, শুকনা মরিচ ২ টেবিল-চামচ।

প্রণালি: ডাল ১ টেবিল-চামচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, তেজপাতা, লবণ, পানিসহ প্রেশার কুকারে ১টি সিটি তুলে অল্প আঁচে ১০ মিনিট রেখে নামাতে হবে। আম ছিলে টুকরা করে আধা কাপ পানি, সামান্য লবণ ও হলুদ দিয়ে আধা সেদ্ধ করে ডালের সঙ্গে মেশাতে হবে। তেল গরম করে শুকনা মরিচ ও সরিষা ফোড়ন দিয়ে রসুনকুচি ও পেঁয়াজকুচি দিয়ে বাদামি রং করতে হবে। পরে ডাল ঢেলে কাঁচা মরিচ ও কারি পাউডার দিয়ে কিছুক্ষণ রেখে নামাতে হবে। একটু গাঢ় করার জন্য ১ চা-চামচ চিনি দিয়ে সামান্য নেড়েচেড়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in আম, চাল ডাল, ডাল, ফল

 

বুটের ডালে করমচা ঘণ্ট

উপকরণ : বুট/ছোলার ডাল ১ কাপ, করমচা আধা কাপ, হলুদ আধা চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ১/৪ চা চামচ, কাঁচামরিচ ৩টা, বাগাড়ের জন্য : রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ (আস্ত), ঘি ১/৪ কাপ ও পাঁচফোড়ন।

প্রস্তুত প্রণালি : ডাল ভালো করে ধুয়ে তিন কাপ পানি, লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে ৫-৬টি সিটি দেওয়া পর্যন্ত প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে। এবার সিদ্ধ ডাল ঘুটে ফালি করা বিচি ছাড়া করমচা দিতে হবে। এবার অন্য কড়াইয়ে ঘি দিয়ে একে একে বাগাড়ের সব উপকরণ দিয়ে ডাল ঘণ্ট দিতে হবে। নামানোর আগে চিনি ও সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে মজাদার ডাল করমচা ঘণ্ট।

 রেসিপিটি প্রকাশিত হয় ৪ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 5, 2012 in চাল ডাল, ডাল

 

দই বড়া

বড়া তৈরির উপকরণ :মাসকালাই ডাল ২৫০ গ্রাম, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, ধনে পাতা বাটা আধা চা চামচ, চিঁড়া গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চামচ, বিট লবণ আধা চা চামচ, সাধারণ লবণ ও তেল পরিমাণ মতো।

বড়া ভেজানোর মিশ্রণ : টক দই ১ কেজি , পানি পরিমাণ মতো, চিনি ২ চা চামচ এবং বড়ার সব উপকরণের এক চা চামচ করে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

প্রণালী : মাসকালাই ডাল কমপক্ষে ১২ ঘণ্টা ভিজিয়ে বড়া তৈরির উপকরণের সঙ্গে ভালো করে ফেটতে হবে। তারপর নির্দিষ্ট আকারে বড়া তৈরি করে তেলে ভাজুন। বড়ার রং বাদামী হয়ে গেলে তা উঠিয়ে নিন। এরপর কুসুম গরম পানিতে ভাজা বড়াগুলো একবার করে ভিজিয়ে সেগুলো বড়া ভেজানোর মিশ্রণের মধ্যে ছেড়ে দিন। ব্যাস, হয়ে গেল দই বড়া। এবার মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ জানুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 4, 2012 in চাল ডাল, ডাল, দই

 

স্পেশাল হালিম

উপকরণ : খাসির মাংস- ১ কেজি, মুগ ডাল- আধা কাপ, মসুর ডাল-আধা কাপ, বুটের ডাল- আধা কাপ, খেসারি ডাল- আধা কাপ, মাষকলাই ডাল- আধা কাপ, আদা+রসুন বাটা- ২ টেবিল চামচ, দারুচিনি+এলাচ- ৮/৯টি, তেজপাতা- ২/৩টি, পোলাও চাল- আধা কাপ, গমের গুঁড়া- আধা কাপ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া-১ চা চামচ, আদা কুচি- ২ টেবিল চামচ, ধনে পাতা ও কাঁচামরিচ কুচি- ২ টেবিল চামচ, লেবুর রস- পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে খাসির মাংস আদা-রসুন-দারুচিনি-এলাচ-হলুদ-মরিচ ও অন্যান্য মসলা দিয়ে ভালো করে রান্না করুন। সব ডাল একসঙ্গে সিদ্ধ করে রান্না করা মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। এবার পোলাও চাল ও গমের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। পরিবেশনের সময় আদা কুচি, লেবুর রস, পেঁয়াজ ওপরে দিন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৬ জুলাই ২০১১

 

ছোলার ডালে মাংস

উপকরণ : গরুর মাংস ৫০০ গ্রাম, ছোলার ডাল ২৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, দারুচিনি ২-৩টি, এলাচ-লবঙ্গ ২-৩টি, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, সয়াবিন তেল ১/৪ কাপ, ঘি ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি তেজপাতা ও পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে মসলা কষিয়ে মাংস দিয়ে আবার একটু কষিয়ে ভিজিয়ে রাখা ডাল দিতে হবে। ডাল ও মাংস একসঙ্গে অল্প আঁচে রান্না করতে হবে। নামানোর আগে ঘি ও কাঁচামরিচ ফালি দিয়ে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 5, 2012 in গরু, ডাল, মাংসের নানা পদ

 

পাঁচমিশালি ডাল ভুনা

উপকরণ : ডাল মেশানো ১ কাপ, তেল-২ টেবিল চামচ, লবণ-পরিমাণমতো, আদাবাটা-আধা চা চামচ, পেঁয়াজ কুচি-২ টেবিল চামচ, হলুদ গুঁড়া-কোয়াটার চা চামচ, মরিচ গুঁড়া-আধা চা চামচ, মরিচ-২/৩টি, রসুন বাটা-আধা চা চামচ, পানি-পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : ডাল ধুয়ে নিন। এবার হলুদ-মরিচ গুঁড়া, লবণ ও আদা-রসুন বাটা দিয়ে সিদ্ধ করুন। ডাল ঘুটে সামান্য পানি দিয়ে ১০ মিনিট রান্না করুন। এবার কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট রান্না করে নিন। অন্য পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। ভাজা ভাজা হলে তাতে ডাল দিয়ে দিন। এবার ৫ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 11, 2011 in চাল ডাল, ডাল

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers