RSS

Category Archives: খিচুড়ি

ভুনা খিচুড়ি

উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।)

প্রস্তুত প্রণালী : চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম হলে পেঁয়াজ, রসুন ভাজা হলে হলুদ বাদে সব মসলা দিয়ে দিন। এরপর ভালো করে নেড়ে ডাল ধুয়ে দিয়ে দিন। হলুদ গুঁড়ো, পানি, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল-ডাল সেদ্ধ হলে নামিয়ে নিন। নামানোর ৫ মিনিট আগে ওপরে ঘি দিয়ে ঢেকে রাখুন। এতে সুস্বাদু হবে এবং সুন্দর ঘ্রাণ বেরোবে। সবশেষে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 5, 2012 in খিচুড়ি, চাল ডাল

 

ইলিশ খিচুড়ি

উপকরণ : ভাতের মোটা চাল ৫০০ গ্রাম, মসুরের ডাল, মুগ ডাল, বুটের ডাল মিলিয়ে ৫০০ গ্রাম, পেঁয়াজ টুকরা করা ১ কাপ, রসুন টুকরা করা ১ টেবিল চামচ, আদা টুকরা করা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ,মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, তেজপাতা ২টি।

মাছ রান্নার উপকরণ : ইলিশ মাছের টুকরা ৫-৬টি। বাটা পেঁয়াজ আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল পরিমাণমতো, কাঁচামরিচ ফালি করা ৫-৬টি এবং লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালি : প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ধুয়ে নিন। তারপর মাছের টুকরাতে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ, কাঁচামরিচ মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে তাতে মাখানো মাছের টুকরা দিয়ে মাখা মাখা করে রান্না করে নামিয়ে রাখুন। বুটের ডাল আগেই সিদ্ধ করে রাখুন। এখন চাল ও ডাল একসঙ্গে ভালো করে মিশিয়ে পানি দিয়ে ধুয়ে রাখুন। তারপর তাতে সব মসলা, লবণ, কাঁচামরিচ, তেজপাতা, এবং তেল মাখিয়ে পরিমাণমতো পানি দিয়ে খিচুড়ি ঢেকে মাখা মাখা করে রান্না করুন। এখন রান্না করা খিচুড়িতে রান্না করা মাছ দিয়ে সাবধানে মাখিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in ইলিশ মাছ, খিচুড়ি, চাল ডাল, মাছ

 

খিচুড়ির থালা

যা লাগবে : পোলাওর চাল ৫০০ গ্রাম, মুগডাল ৫০০ গ্রাম, আদাবাটা, ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ঘি আধা কাপ, গরম মসলা ৪-৫ টুকরা করে, লবণ, পানি পরিমাণমতো কাঁচামরিচ ও ধনেপাতা।

যেভাবে করবেন : চাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। মুগডাল টেলে অল্প পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে ঘি গরম করে গরম মসলা ভেজে আদা ও হলুদ দিয়ে কষিয়ে চাল, ডাল দিয়ে ভেজে পরিমাণমতো পানি দিয়ে লবণ দিন। ফুটে উঠলে মৃদু আঁচে ঢেকে রান্না করুন, চাল সিদ্ধ হয়ে গেলে নেড়ে ঢেকে দিয়ে দমে রাখুন ৫ মিনিট। কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে ঢেকে দিন। সঙ্গে বেগুন ভাজা, পাটশাক ভাজা, চাটনি, ডাল, সবজি দিয়ে থালা সাজিয়ে খিচুড়ির থালা পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 15, 2012 in খিচুড়ি, চাল ডাল

 

বাদশাহী খিচুরি

উপকরণ : পোলাও চাল ১ কাপ, চিকেন কিমা আধা কাপ, তেজপাতা ২-৩টি, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, ডিম ২টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি।

প্রণালি : চিকেন কিমা ধুয়ে সামান্য পানি ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। একটি পাত্রে ২টি ডিম ফেটে রাখুন। চাল ও ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখুন। এবার চুলায় পাত্রে ঘি দিন। ঘি গরম হলে তাতে একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, তেজপাতা সামান্য পানি দিয়ে কষান। কষানো হলে তাতে চাল ও ডাল দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবার তাতে চিকেন কিমা ও ফেটানো ডিম দিয়ে দিন। এবার চুলায় মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করে উপরে গরম মসলা ছিটিয়ে নামিয়ে নিন। এবার সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ মার্চ ২০১২

 
1 Comment

Posted by চালু করুন মার্চ 15, 2012 in খিচুড়ি, চাল ডাল

 

পঞ্চপদী খিচুরি

উপকরণ : পোলাও চাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, ঘি চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি, তেজপাতা ৩-৪টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পেঁপে (কিউব কাটা) চার ভাগের এক কাপ, আলু (কিউব কাটা) চার ভাগের এক কাপ, গাজর (কিউব কাটা) চার ভাগের এক কাপ, মটরশুঁটি চার ভাগের এক কাপ, লাউ (কিউব কাটা) চার ভাগের এক কাপ।

প্রণালি : চাল ও জল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার চুলায় হাঁড়িতে ঘি দিন। ঘি গরম হলে তাতে তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, মরিচ ও লবণ সামান্য পানি দিয়ে কষাতে হবে। কষানো হলে তাতে পোলাও চাল, মুগ ও মসুর ডাল, পানি দিয়ে ঢেকে দিতে হবে। চাল সেদ্ধ হয়ে এলে তাতে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। ১০ অথবা ১৫ মিনিট রান্না করার পর উপরে গরম মসলা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। এবার সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 14, 2012 in খিচুড়ি, চাল ডাল

 

সবজি খিচুড়ি

উপকরণ: চাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, গাজর ৩টা, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, মরিচ ৮-১০টা, দুধ ১ কাপ, হলুদ পরিমাণমতো।

প্রণালি: মুগ ডাল ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদাবাটা, মরিচ, হলুদ—সব দিয়ে ভেজে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে গাজর ও মটরশুঁটি দিয়ে দিন। এবার লবণ ও দুধ দিয়ে পানি দিন। ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 11, 2012 in খিচুড়ি, চাল ডাল

 

মাংস-খিচুড়ি

উপকরণ: গরুর মাংস ১ কেজি, এলাচ ৪টি, বুটের ডাল ৩০০ গ্রাম, দারচিনি ৫-৬ টুকরা, পোলাওর চাল ৫০০ গ্রাম, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, সরষের তেল ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, টক দই আধা কাপ, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, জিরাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজের বেরেস্তা আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ।

প্রণালি: মাংসের সঙ্গে চাল, ডাল, বেরেস্তা ও কাঁচা মরিচ বাদে সব মাখিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। এবার চুলায় দিয়ে কষাতে হবে। তিন-চারবার কষানোর পর সেদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। একটু কম সেদ্ধ হওয়া অবস্থায় চাল আর ডাল দিয়ে কষাতে হবে। এবার পানি দিয়ে ঢাকনা দিতে হবে। চালের পানি শুকিয়ে গেলে চাল, মাংস, ডাল সব মিলে গেলে কাঁচা মরিচ দিয়ে ওপরে বেরেস্তা দিয়ে দমে দিতে হবে। গরম অবস্থায় পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ ডিসেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 9, 2012 in খিচুড়ি, চাল ডাল

 

ভুনা খিচুড়ি

উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, মটরশুটি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।)

প্রস্তুত প্রণালী : চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম হলে পেঁয়াজ, রসুন ভাজা হলে হলুদ বাদে সব মসলা দিয়ে দিন। এরপর ভালো করে নেড়ে ডাল ধুয়ে দিয়ে দিন। হলুদ গুঁড়ো, পানি, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল-ডাল সেদ্ধ হলে নামিয়ে নিন। নামানোর ৫ মিনিট আগে ওপরে ঘি দিয়ে ঢেকে রাখুন। এতে সুস্বাদু হবে এবং সুন্দর ঘ্রাণ বেরোবে। সবশেষে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ ডিসেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 26, 2011 in খিচুড়ি, চাল ডাল

 

নরম খিচুড়ি

উপকরণ: সরু চাল ২ কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ৫-৬টি, কাঁচা মরিচ ৪-৫টি, শুকনা মরিচ ৩-৪টি, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া সামান্য, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৬ কাপ।

প্রণালি: চাল-ডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরাতে দিন। এবার ঘি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ছাড়া একটি সসপ্যানে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। অন্য একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে বেরেস্তা করুন এবং খিচুড়ি ঘন হয়ে এলে তা বেরেস্তার মধ্যে ঢেলে দিন। একটু নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ জুন ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 24, 2011 in খিচুড়ি, চাল ডাল

 

ইলিশ খিচুড়ি

উপকরণ :

ইলিশ মাছ ১টি,

রসুন বাটা ১ চা. চামচ,

পোলাও চাল ২ কাপ,

পেঁয়াজ কুচি ২ চা. চামচ,

মসুর ডাল ১/২ কাপ,

আদা বাটা ১/২ চা. চামচ,

পেঁয়াজ বাটা ২ টে. চামচ,

ধনে ১ চা. চামচ,

হলুদ ১ চা. চামচ,

নারকেলের দুধ ১/২ কাপ,

মরিচ ১ চা. চামচ,

কাঁচামরিচ ৫/৬টি,

এলাচ ২টি,

তেল ১/২ কাপ,

দারুচিনি ২ টুকরো,

লবণ পরিমাণমত।

প্রণালী : মাছ বড় টুকরো করে কাটতে হবে। মাছে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রাখতে হবে। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে লাল হলে সব মসলা দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ পর মাছ দিয়ে কষাতে হবে। মাছ কষানো হলে সাবধানে তুলে রাখতে হবে। ওই মসলাতে এবার চাল ও ডাল দিয়ে কষিয়ে মাপমত গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। খিচুড়ির পানি কমে এলে তুলে রাখা মাছগুলো বিছিয়ে নারকেলের দুধ দিয়ে কম আঁচে ১৫ মি. দমে রেখে নামাতে হবে

রেসিপিটি প্রকাশিত হয়ঃ ১২ মে ২০১০, আমার জীবন, আমার দেশ পত্রিকা, ঢাকা, বাংলাদেশ

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 12, 2011 in ইলিশ মাছ, খিচুড়ি, চাল ডাল, মাছ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers