RSS

Category Archives: ঈদের রান্না

খাসির মাংস ভুনা

উপকরণ : খাসির মাংস ১ কেজি, পেয়াজ বাটা ১/৪ কাপ, আদা বাটা ১ টে; চামচ, রসুন বাটা ২ চা চামচ, দারুচিনি ২ সে. মি. ৩ টুকরা, এলাচ ২ কাপ, চিনি ২ চা চামচ, লবণ ২ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, ঘি ১/২ কাপ, পেয়াজ স্লাইস ৬টি, আলু (ইচ্ছা) ৬টি।

প্রণালি : খাসির মাংস টুকরা করে ধুয়ে নিন। বাটা মসলা, গরম মসলা, দই ও ১/৪ কাপ ঘি দিয়ে চুলায় দিন। মাংস সিদ্ধ হলে চিনি ও লবন দিয়ে নামান। সিদ্ধ না হলে আন্দাজমতো ফুটানো পানি দিয়ে আরও সিদ্ধ করুন, আলুর খোসা ছাড়িয়ে ২ টুকরা করুন। বাকি ঘিয়ে আলু অল্প ভেজে তুলে রাখুন। হাঁড়ির ঘিয়ে কাটা পেয়াজ দিয়ে হালকা বাদামি রঙ করে ভাজুন। মাংস দিয়ে কষান। মাংস ভাজা হলে আলু ও কেওড়া দিয়ে কষান। ভুনা গন্ধ বের হলে আলু মাংস ডুবিয়ে পানি দিন। হাঁড়ির চারপাশ থেকে চামচ দিয়ে নেড়ে মসলা ছাড়িয়ে দিন। ঢেকে মাঝারি আঁচে ৫-৬ মিনিট ফুটান। জ্বাল কমিয়ে কিছুক্ষণ দমে রাখুন। আলু সিদ্ধ হলে নামান।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ ফেব্রুয়ারি ২০১২

 

সেমাই পায়েস

উপকরণ : দুধ ১ কেজি, চিনি আধা কাপ, সেমাই ১ কাপ, নারকেল চার ভাগের এক কাপ, ঘি (ভাজার জন্য) সামান্য, কিসমিস ২ চা চামচ, মাওয়া (গ্রেট করা) ১ টেবিল চামচ।

প্রণালি : সেমাই সামান্য ঘি দিয়ে ভেজে নিন। একটি পাত্রে চুলায় দুধ জ্বাল দিন। দুধ একটু গরম হয়ে এলে তাতে চিনি ও সেমাই দিয়ে দিন। ৫ মিনিট রান্না করুন। এবার নারকেল দিয়ে আর ৫ মিনিট রান্না করুন। ঠান্ডা হলে সার্ভিং ডিসে ঢেলে কিসমিস ও গ্রেট করা মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন মজাদার সেমাই পায়েস।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ মার্চ ২০১২

 

সেমাইয়ের মিঠা টুকরা

উপকরণ : সেমাই ১ প্যাকেট, দুধ ২ লিটার, চিনি দেড় কাপ (মিষ্টি যেমন খান), তেল বা ঘি দেড় কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিম ২টি, এলাচ টুকরা ৩টি, দারুচিনি ১ টুকরা, কাঠ বাদাম ও পেস্তা বাদাম ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. সেমাই পানিতে হাল্কা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
২. ডিমের সাদা অংশ ও কর্নফ্লাওয়ার সেদ্ধ সেমাইয়ের সঙ্গে মিশিয়ে ওভাল আকারে তৈরি করুন।
৩. কড়াইয়ে তেল ও ঘি মিশিয়ে দিন। গরম হলে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন।
৪. দুধ ঘন করে নিয়ে চিনি, এলাচ, দারুচিনি দিন। দুধ গরম থাকতেই সেমাইয়ের টুকরাগুলো ঘন দুধে দিন।
৫. বাদাম কুচি ও কিশমিশ ওপরে ছড়িয়ে দিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন সেমাইয়ের মিঠা টুকরা।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ সেপ্টেম্বর ২০১০

 

লাচ্ছা সেমাইয়ের জর্দা

উপকরণ : লাচ্ছা ১ প্যাকেট, ডিম ৫টি, চিনি ২ কাপ, ঘি দেড় কাপ, গুঁড়ো দুধ দেড় কাপ, দারুচিনি ১ টুকরা, পেস্তা বাদাম ১ টেবিল চামচ, জাফরান এক চিমটি, লেবুর রস ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. লাচ্ছা সেমাই ঘিয়ে বাদামি করে ভেজে নিন।
২. চিনি, ডিম, দুধ, জাফরান একসঙ্গে ভালোমতো মিশিয়ে নিন।
৩. অল্প আঁচে ভাজা লাচ্ছার মধ্যে মিশ্রণ দিন ও ভালো করে নাড়তে থাকুন। দারুচিনি দিন।
৪. চিনি গলে মিশ্রণটি একদম মিশিয়ে ফেলতে হবে।
৫. হাল্কা করে ঘন ঘন নেড়ে ঘি উপরে উঠলে লেবুর রস দিন। ঢাকনা দিয়ে একটু ঢেকে দমে রাখুন
৬. নামিয়ে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ সেপ্টেম্বর ২০১০

 

দুধ সেমাই

উপকরণ : সেমাই ১ প্যাকেট, দুধ ৩ লিটার, এলাচ ৩ টুকরা, বাদাম ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, চিনি ২ কাপ (পরিমাণমতো), ঘি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. সেমাই ভেঙে নিন। ঘি গরম হলে এলাচ দিন।
২. সেমাই দিয়ে হাল্কা বাদামি করে ভেজে নিন।
৩. দুধ অল্প আঁচে জ্বালিয়ে ১.৫ লিটার করুন। দুধের মধ্যে ভেজে রাখা সেমাই দিয়ে নেড়ে চিনি দিন।
৪. ১০ মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে ফেলুন।
৫. পরিবেশনের পাত্রে ঢেলে বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে দিন।
৬. ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ সেপ্টেম্বর ২০১০

 

মালাই কোপ্তার ঝোল

উপকরণ : পনির ১ কেজি, সবুজ মরিচ ৮ টুকরো, চিজ ২০০ গ্রাম, লবণ স্বাদমতো, কর্ন ফ্লাওয়ার ৫০ গ্রাম, ধনেপাতা, সাদা মরিচ গুঁড়া, টমেটো পিউরি ১ ক্যান [আধা কেজি], কাজু বাদাম বাটা ২০ গ্রাম, পেঁয়াজ বাটা ২০০ গ্রাম, মাখন ৫০ গ্রাম, ক্রিম ৫০ মিলি, তেল ১০০ মিলি।

প্রস্তুত প্রণালি : পনির ভালোভাবে গলিয়ে নিন। এর সঙ্গে চিজ, লবণ, সাদা মরিচ গুঁড়ো, কাটা পুদিনা পাতা মিশিয়ে মাখিয়ে নিন। এরপর ময়ানটি দিয়ে ছোট ছোট বলের আকৃতি বানিয়ে নিন। বলগুলো তেলে ভাজুন কোপ্তা বানাতে। এরপর একটি পাত্রে তেল ঢালুন। তেলে টমেটো পিউরি, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, জিরার গুঁড়া দিয়ে ২৫ মিনিট হালকা আঁচে রান্না করুন। এরপর এই গ্রেভিতে কোপ্তাগুলো ঢেলে দিন। সাবধানে ঢালবেন যাতে কোপ্তা ভেঙে না যায়। আর দুই মিনিট কোপ্তাসহ গ্রেভিটি রান্না করুন। নামানোর আগে ক্রিম এবং মাখন ঢালুন। গারনিশের জন্য চেরি ব্যবহার করতে পারেন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৫ ফেব্রুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 22, 2012 in ঈদের রান্না

 

খাসির কোরমা

উপকরণ : ১. খাসির মাংস ১ কেজি, টক দই আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ ও ধনিয়া গুঁড়া ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণ মতো। ২. ঘি ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ৪টি, দই আড়াই টেবিল চামচ, ধনেবাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, এলাচ ৩টি, লং ৩টি, পানি ৪ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, আলু বোখারা ৬টি, পেঁয়াজ (কিউব) ১/২ কাপ, পেঁয়াজ (বাটা) আড়াই টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া দেড় চা চামচ, আদা বাটা দেড় চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ।

প্রস্তুত প্রণালি : ১. সব মসলা মাংসের সঙ্গে মিশিয়ে ২ ঘণ্টা রেখে দিন, হাঁড়িতে সামান্য ঘি দিয়ে গরম হলে মাংস ঢেলে দিন, ৬ কাপ গরম পানি দিয়ে ডেকে দিন, যখন পানি শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলুন, ওভেনে ১৬০ ডিগ্রি তাপে ২৫-৩০ মিনিট রান্না করুন। ২. ঝোলের জন্য পেঁয়াজ কুচি ভেজে বাকি মসলা দিয়ে ভালো মতো কষান, মসলা কষানো হলে দই দিন। ঝোল ঘন হয়ে এলে টমেটো সস ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষান, পানি দিয়ে আরও ৫ মিনিট জ্বাল দিন, ঝোল ঘন হয়ে গেলে নামিয়ে ওভেনে ভাজা খাসির মাংসের ওপর ঢেলে দিন, গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১১

 

হাড়িয়া কাবাব

উপকরণ : মাংস হাড় ছাড়া আধা কেজি, পেঁয়াজ বাটা আধা কাপ, দই ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, জয়ফল গুঁড়া আধা চা চামচ, জয়ত্রী গুঁড়া সামান্য, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, তেল আধাকাপ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : মাংস স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার একটু ছেঁচে নিন। মাংসে দই, আদা, রসুন, লবণ দিয়ে খুব ভালো করে মাংস ঢেলে দিন। মাংস ভেজে ২ কাপ পানি দিয়ে ঢেকে মৃদু অল্প আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকালে ওপরে সব গুঁড়া মসলা দিয়ে নেড়ে কিছুক্ষণ দমে বসান। তেল ওপরে উঠলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০১০

 

পোস্তাদানায় খাসির মাংস

উপকরণ : মাংস ১ কেজি, পোস্তাদানা ৪ টেবিল চামচ, বাদাম বাটা ৪ টেবিল চামচ, পাপড়িকা ১ চা চামচ, মরিচ ৪-৫টি, লবণ পরিমাণমতো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ।

প্রস্তুত প্রণালি : চুলায় পাত্রে তেল দিন। তেল গরম হলে প্রথমে বাটা পেঁয়াজ, আদা, রসুন, পোস্তাদানাসহ সব মসলা দিন। মসলা আধা কাপ পানি দিয়ে ৩০ মিনিট কষিয়ে নিন। এবার মাংস দিন। মাংস কষাণ ৪০ মিনিট। পরপর মাংসে ১ কাপ করে গরম পানি দিন। এভাবে চারবার গরম পানি দিয়ে ঢেকে আড়াই ঘণ্টা মাংস রান্না করে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 4, 2012 in ঈদের রান্না, খাসি, মাংসের নানা পদ

 

খাসির মাংসের কারি

উপকরণ : খাসির মাংস ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, কাঁচা মচির ৪-৫টি, গরম মসলা ৪-৫টি, পেঁয়াজ বাটা আধা কাপ।

প্রস্তুত প্রণালি : চুলায় পাত্র গরম হলে তেল দিন। তেল গরম হলে মসলা, পেঁয়াজ বাটা কষিয়ে মাংস দিন। এরপর হলুদ, মরিচ লবণ দিন। ২ থেকে ৩ ঘণ্টা রান্না করুন। ৪ থেকে ৫ কাপ গরম পানি রান্নার সময় ব্যবহার করুন। মাংস মাখা মাখা হয়ে এলে তেলের ওপরে উঠলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 4, 2012 in ঈদের রান্না, খাসি, মাংসের নানা পদ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers