RSS

Category Archives: পরোটা

আলু পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, চিনি ১ চা চামচ, পানি পরিমাণমতো, কাঁচামরিচ কুচি ১-২টি, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, আলু সিদ্ধ ১ কাপ, বেকিং আধা চা চামচ, ভাজার জন্য তেল ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : ময়দা, তেল, লবণ, চিনি, বেকিং একটি পাত্রে নিয়ে পানি দিয়ে ভালো করে মেখে ২/৩ ঘণ্টা ঢেকে রাখতে হবে। তারপর আলু সিদ্ধ করে ভালো করে চটকিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, গোল মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে। মাখানো ময়দা আবার ভালো করে মেখে পিঁড়ির ওপর একটু ময়দা ছিটিয়ে ময়দার গোলা নিয়ে তার মধ্যে মাখানো আলুর পুর দিয়ে গোল করে রুটি বেলে ফ্রাইপ্যানে তেল দিয়ে গোল করা পরোটা ভালো করে ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 3, 2012 in আটা ময়দা, পরোটা

 

শাহি পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডালডা ২ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : ময়দা ঢেলে একটি পাত্রে ডালডা ও তেল চুলায় একটি পাত্রে গরম করে ঠাণ্ডা করে নিয়ে ময়দার সঙ্গে মেশাতে হবে। তারপর লবণ, ঘি, দুুধ, চিনি ও পানি দিয়ে ভালো করে ময়দা মাখিয়ে একটি পাত্রে ঢেকে রাখতে হবে ৩/৪ ঘণ্টা। তারপর গোলা ময়দা আবার মেশানো ডালডা দিয়ে ভালো করে মথে নিতে হবে। পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে গোল বা লম্বা করে তারপর জিলাপির মতো পেঁচিয়ে গোল করে রেখে দিয়ে আধা ইঞ্চি পরিমাণ রুটি বানিয়ে ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 3, 2012 in আটা ময়দা, পরোটা

 

মোগলাই পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১-২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ডিম ২টি, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা নিয়ে তাতে তেল, লবণ, চিনি ও পানি দিয়ে ভালো করে মেখে ভেজা কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। একটি পিঁড়িতে গোল করে রুটি বেলে তার ওপর সয়াবিন তেল মাখাতে হবে। তেলের ওপর ময়দা ছিটিয়ে পরোটার মধ্যে ছোট ভাঁজ দিয়ে আবার ভেজা কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। ২টি পরোটার জন্য ২টি ডিম লাগবে। পরোটা বেলে একটি চওড়া পাত্রের ওপর তেল মাখিয়ে পরোটা রেখে হাত দিয়ে একটু একটু করে লম্বা করে পাতলা করতে হবে। তারপর মাঝখানে ডিম, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি বিছিয়ে দিয়ে তারপর পরোটা বানিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 3, 2012 in আটা ময়দা, পরোটা

 

মেথি-পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, চিনি ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি ১ চা চামচ, বেকিং আধা চা চামচ, তেল ভাজার জন্য ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মেথি ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : ময়দা একটি পাত্রে নিতে হবে। মেথি ৪/৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি ছাঁকনিতে পানি ঝরিয়ে পাটায় মিহি করে বেটে নিতে হবে। তারপর ময়দার মধ্যে লবণ, চিনি, তেল, ঘি, মেথি ও পানি দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ২/৩ ঘণ্টা। আবার গোলা ময়দা ভালো করে মেখে তারপর পিঁড়ির ওপর ময়দা ছিটিয়ে গোল করে আধা ইঞ্চির মতো রুটি বেলে ফ্রাইপ্যানে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 3, 2012 in আটা ময়দা, পরোটা

 

মোগলাই পরোটা

উপকরণ: ময়দা ১ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ।
প্রণালী: ময়দা, তেল, লবণের ময়ান দিয়ে পানি দিয়ে ছেনে নিতে হবে। এবার গোল্লা বানিয়ে আধা কাপ তেলে চুবিয়ে এক ঘণ্টা রাখতে হবে।
পুর: মাংসের কিমা আধা কাপ, আদা আধা চা চামচ, রসুন আধা চা চামচ, এলাচ ১টি, দারচিনি ২ টুকরা, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ—এসব দিয়ে কিমা সেদ্ধ করে নিতে হবে।
কিমা সেদ্ধ: ডিম ২-৩টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২-৩টি, ধনে পাতা ইচ্ছামতো, ভাজার জন্য তেল।
প্রণালী: একটি করে গোল্লা নিয়ে রুটি বানিয়ে টেনে লম্বা করে নিতে হবে। রুটি একদম পাতলা হবে। এবার এর ওপর হাতে তেল নিয়ে তেল মাখিয়ে তার ওপর পিঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, কিমা দিয়ে, ধনেপাতা দিয়ে সব শেষে ডিম দিয়ে রুটি চার ভাঁজ করে পারাটার আকারে বানিয়ে ডুবোতেলে ভাজতে হবে। এবার সালাদ, সস দিয়ে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 7, 2012 in আটা ময়দা, পরোটা

 

মিষ্টি পরোটা

উপকরণ: ময়দা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা কাপ, ভাজার জন্য তেল বা ঘি, ডিম একটি।
খাস্তা: ঘি, ময়দা দিয়ে মাখিয়ে খাস্তা বানাতে হবে।
প্রণালী: ময়দার সঙ্গে ১ টেবিল চামচ ঘি, লবণ ও ডিম দিয়ে ময়ান দিয়ে মাখিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। এবার রুটি বানিয়ে রুটি চার টুকরা করে কেটে এক টুকরার ওপর খাস্তা মাখিয়ে তার ওপর এক চা চামচ চিনি দিয়ে আরেক টুকরা রুটি দিতে হবে। একইভাবে আর করে সব টুকরা রুটি দেওয়া হয়ে গেলে পিঁড়ির ওপর একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। এবার এগুলোতে ঘি বা তেল দিয়ে ভেজে নামাতে হবে।
মিষ্টি পরোটা হালুয়ার সঙ্গে অথবা শুধু খেতেও মজা।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 7, 2012 in আটা ময়দা, পরোটা

 

মুখরোচক পরোটা

উপকরণ: ময়দা ২ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ডিম ১টি, সাগরকলা ২টি, ঘি ২ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালী: মাখানোর জন্য হালকা গরম দুধ নিতে হবে। সব উপকরণ দিয়ে মাখিয়ে আধঘণ্টা রেখে দিতে হবে। এবার রুটি বেলে খাস্তা দিয়ে আরও গোল করে রেখে দিতে হবে ১৫-২০ মিনিট। তারপর গোল করে দুই সেন্টিমিটার পুরু করে রুটি বানিয়ে তেল বা ঘি দিয়ে পরোটা ভেজে ওঠাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 7, 2012 in আটা ময়দা, পরোটা

 

আলু-পরোটা

উপকরণ: (ক) ময়দা ২ কাপ, ডিম ১টি, লবণ ১ চিমটি, তেল/ঘি ২ টেবিল-চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য।
পুরের জন্য: সেদ্ধ আলু ১ কাপ (চটকে নেওয়া), বেরেস্তা ১ টেবিল-চামচ, (শুকনো মরিচ ২টি, জিরা আধা চা-চামচ, এলাচ ১টি, দারচিনি ১ টুকরা) ১ টেবিল-চামচ তেল দিয়ে ভেজে বেটে নিতে হবে। লবণ স্বাদমতো। সব উপকরণ দিয়ে মাখিয়ে আলু ভর্তার মতো গোল গোল করে নিতে হবে।

প্রণালি: (ক) উপকরণের তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে নরম করে ডো তৈরি করতে হবে। এরপর চার ভাগ করতে হবে। প্রতিটিতে মাঝখানে আলুর পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে বেলে নিতে হবে। এবার তাওয়ায় ২ টেবিল-চামচ তেল দিয়ে দুই পিঠ ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 6, 2011 in আটা ময়দা, পরোটা

 

লাচ্চা পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, দুধ পরিমাণমতো, সয়াবিন তেল ১ কাপ, ডিম ১টা, চিনি ২ চা চামচ, লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, লবণ, চিনি ও ৩ চা চামচ সয়াবিন তেল দিয়ে মাখিয়ে দুধ দিতে হবে, পানি দেওয়া যাবে না। খামির মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এর পর পরোটা বেলে পাখার মতো ভাঁজ করে পেঁচাতে হবে, এর পর হালকা করে বেলে ডুবো তেলে ভেজে ফেলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৫ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 20, 2011 in আটা ময়দা, নাস্তা, পরোটা

 

তন্দুরি পরোটা

উপকরণ: ময়দা ৬ কাপ, লবণ ২ চা-চামচ, চিনি আধা কাপ, তেল আধা কাপ (ময়েনের জন্য), ডিম ২টি, গুঁড়ো দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো, ডালডা ১ কাপ, কিশমিশ আধা কাপ, পনির ১ কাপ, তেল আধা কাপ (ডালডার সঙ্গে মেশানোর জন্য)।

প্রণালি: ডালডা গুলিয়ে তেলের সঙ্গে মিশিয়ে ঠান্ডা করে রাখতে হবে। ময়দা, লবণ, তেল, চিনি ও দুধ দিয়ে খুব ভালো করে ময়েন করতে হবে। ডিম ও পানি দিয়ে একটু নরম খামির বানিয়ে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে। ১৫ মিনিট পরে খামিরটিকে আবার ময়েন দিয়ে ১০টি পরোটার গোল্লা বানাতে হবে। গোল্লাগুলোর ওপরে তেল মাখিয়ে ট্রেতে একটু ফাঁকা ফাঁকা করে দুই ঘণ্টা রাখতে হবে। এবার পিঁড়িতে তেল মাখিয়ে আলতো হাতে চেপে চেপে বড় পিঁড়ির সমান পাতলা রুটি বানাতে হবে। রুটিগুলোর ওপরে ব্রাশ দিয়ে গোলানো ডালডার প্রলেপ দিতে হবে। তারপর রুটির ওপরে কিশমিশ ও পনির ছিটিয়ে দিতে হবে এবং কয়েকটি ভাঁজ করে পরোটার গোল্লা বানিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। ১০ মিনিট পরে হাত দিয়ে চেপে পরোটার আকার বানিয়ে ২০০হ্ন তাপমাত্রায় বেক করতে হবে ২০-২৫ মিনিট মাঝারি বেকে। ব্রাউন হলে নামিয়ে ঘির ছিটা দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 12, 2011 in আটা ময়দা, পরোটা

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers