RSS

Category Archives: আটা ময়দা

আলু পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, চিনি ১ চা চামচ, পানি পরিমাণমতো, কাঁচামরিচ কুচি ১-২টি, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, আলু সিদ্ধ ১ কাপ, বেকিং আধা চা চামচ, ভাজার জন্য তেল ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : ময়দা, তেল, লবণ, চিনি, বেকিং একটি পাত্রে নিয়ে পানি দিয়ে ভালো করে মেখে ২/৩ ঘণ্টা ঢেকে রাখতে হবে। তারপর আলু সিদ্ধ করে ভালো করে চটকিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, গোল মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে। মাখানো ময়দা আবার ভালো করে মেখে পিঁড়ির ওপর একটু ময়দা ছিটিয়ে ময়দার গোলা নিয়ে তার মধ্যে মাখানো আলুর পুর দিয়ে গোল করে রুটি বেলে ফ্রাইপ্যানে তেল দিয়ে গোল করা পরোটা ভালো করে ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 3, 2012 in আটা ময়দা, পরোটা

 

শাহি পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডালডা ২ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : ময়দা ঢেলে একটি পাত্রে ডালডা ও তেল চুলায় একটি পাত্রে গরম করে ঠাণ্ডা করে নিয়ে ময়দার সঙ্গে মেশাতে হবে। তারপর লবণ, ঘি, দুুধ, চিনি ও পানি দিয়ে ভালো করে ময়দা মাখিয়ে একটি পাত্রে ঢেকে রাখতে হবে ৩/৪ ঘণ্টা। তারপর গোলা ময়দা আবার মেশানো ডালডা দিয়ে ভালো করে মথে নিতে হবে। পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে গোল বা লম্বা করে তারপর জিলাপির মতো পেঁচিয়ে গোল করে রেখে দিয়ে আধা ইঞ্চি পরিমাণ রুটি বানিয়ে ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 3, 2012 in আটা ময়দা, পরোটা

 

মোগলাই পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১-২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ডিম ২টি, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা নিয়ে তাতে তেল, লবণ, চিনি ও পানি দিয়ে ভালো করে মেখে ভেজা কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। একটি পিঁড়িতে গোল করে রুটি বেলে তার ওপর সয়াবিন তেল মাখাতে হবে। তেলের ওপর ময়দা ছিটিয়ে পরোটার মধ্যে ছোট ভাঁজ দিয়ে আবার ভেজা কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। ২টি পরোটার জন্য ২টি ডিম লাগবে। পরোটা বেলে একটি চওড়া পাত্রের ওপর তেল মাখিয়ে পরোটা রেখে হাত দিয়ে একটু একটু করে লম্বা করে পাতলা করতে হবে। তারপর মাঝখানে ডিম, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি বিছিয়ে দিয়ে তারপর পরোটা বানিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 3, 2012 in আটা ময়দা, পরোটা

 

মেথি-পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, চিনি ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি ১ চা চামচ, বেকিং আধা চা চামচ, তেল ভাজার জন্য ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মেথি ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : ময়দা একটি পাত্রে নিতে হবে। মেথি ৪/৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি ছাঁকনিতে পানি ঝরিয়ে পাটায় মিহি করে বেটে নিতে হবে। তারপর ময়দার মধ্যে লবণ, চিনি, তেল, ঘি, মেথি ও পানি দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ২/৩ ঘণ্টা। আবার গোলা ময়দা ভালো করে মেখে তারপর পিঁড়ির ওপর ময়দা ছিটিয়ে গোল করে আধা ইঞ্চির মতো রুটি বেলে ফ্রাইপ্যানে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 3, 2012 in আটা ময়দা, পরোটা

 

নিমকপারা

উপকরণ : ময়দা ২ কাপ, কালিজিরা আধা চা চামচ (ইচ্ছা), বেকিং পাউডার সিকি চা চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

প্রণালি : প্রথমে ময়দা, ঘি ও লবণ দিয়ে একসঙ্গে ময়ান দিতে হবে। এবার কালিজিরা ও পানি দিয়ে ভালো করে ময়দায় মেশাতে হবে। একটু মোটা রুটি বেলে ছুরি দিয়ে বরফি আকারে কেটে ডুবো তেলে ভাজতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 10, 2012 in আটা ময়দা

 

লুচি

উপকরণ : ময়দা- ১/২ কেজি, লবণ- পরিমাণমতো, চিনি- ১ টেবিল চামচ, তরল দুধ হাফ কাপ, ঘি ১ টেবিল চামচ, সয়াবিন ২ কাপ।

প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, লবণ, চিনি, ঘি ও পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান করতে হবে। এরপর তরল দুধ ও পরিমাণমতো পানি দিয়ে লুচির খামির তৈরি করে নিতে হবে। এরপর বেলে ডুবো তেলে ভাজতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 13, 2012 in আটা ময়দা

 

লুচির থালা

লুচির উপকরণ: ময়দা ২ কাপ, লবণ ও চিনি পরিমাণমতো, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ।
প্রণালি: সব উপকরণ ময়দার সঙ্গে মেখে হালকা ময়ান দিন। এবার পানি দিয়ে মেখে নিন। ছোট গোলা করে বেলে ডুবো তেলে ভেজে উঠিয়ে নিন।
লাবড়ার উপকরণ: বিভিন্ন ধরনের সবজি টুকরা করে কাটা ৫০০ গ্রাম, ডালের বড়ি ৬টা, পানি ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৬টা, ঘি ১ চা-চামচ। চিনি, লবণ ও হলুদ পরিমাণমতো।
প্রণালি: ডালের বড়ি ভেজে নিন। হালকা ভাজা হলে বড়ি এক কাপ পানিতে ভেঙে ভিজিয়ে রাখুন। তেলে পাঁচফোড়ন দিয়ে এরপর সবজি, আদাবাটা, হলুদ, লবণ দিয়ে হালকা কষিয়ে নিন। সবজি সেদ্ধ হলে বড়িসহ পানি দিয়ে সঙ্গে কাঁচা মরিচ দিন। ঢেকে রাখুন। অল্পক্ষণ পরে চিনি ও ঘি দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে রাখুন।
ডালের উপকরণ: ছোলার ডাল ২ কাপ, দুধ ২ কাপ, নারকেল মিহি করে কোরানো ১ কাপ, আদাবাটা ও জিরাবাটা ১ চা-চামচ করে। পাঁচফোড়ন অল্প কিছু, লবণ-চিনি পরিমাণমতো, কাঁচা মরিচ ৬টা, শুকনা মরিচ ৪টা, তেজপাতা কয়েকটি।
প্রণালি: ডাল ধুয়ে এক কাপ দুধ ও এক কাপ পানি দিয়ে আদা, হলুদ, লবণ, জিরা, কাঁচা মরিচ মিশিয়ে প্রেশার-কুকারে সেদ্ধ করে নিন। সামান্য তেলে শুকনা মরিচ ভেজে নিন। এবার পাঁচফোড়ন, তেজপাতা, ভাজা মরিচ তেলে দিন। এবার নারকেলকোরা দিয়ে লাল করে ভেজে নিয়ে তাতে সেদ্ধ ডাল ঢেলে দিন। এবার বাকি এক কাপ দুধ দিয়ে দিন। এরপর সামান্য চিনি ও ঘি দিয়ে পাত্রে ঢালুন। এবার লুচি, ডাল, লাবড়া ও টক দই দিয়ে লুচির থালা সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১১

 

মোগলাই পরোটা

উপকরণ: ময়দা ১ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ।
প্রণালী: ময়দা, তেল, লবণের ময়ান দিয়ে পানি দিয়ে ছেনে নিতে হবে। এবার গোল্লা বানিয়ে আধা কাপ তেলে চুবিয়ে এক ঘণ্টা রাখতে হবে।
পুর: মাংসের কিমা আধা কাপ, আদা আধা চা চামচ, রসুন আধা চা চামচ, এলাচ ১টি, দারচিনি ২ টুকরা, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ—এসব দিয়ে কিমা সেদ্ধ করে নিতে হবে।
কিমা সেদ্ধ: ডিম ২-৩টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২-৩টি, ধনে পাতা ইচ্ছামতো, ভাজার জন্য তেল।
প্রণালী: একটি করে গোল্লা নিয়ে রুটি বানিয়ে টেনে লম্বা করে নিতে হবে। রুটি একদম পাতলা হবে। এবার এর ওপর হাতে তেল নিয়ে তেল মাখিয়ে তার ওপর পিঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, কিমা দিয়ে, ধনেপাতা দিয়ে সব শেষে ডিম দিয়ে রুটি চার ভাঁজ করে পারাটার আকারে বানিয়ে ডুবোতেলে ভাজতে হবে। এবার সালাদ, সস দিয়ে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 7, 2012 in আটা ময়দা, পরোটা

 

মিষ্টি পরোটা

উপকরণ: ময়দা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা কাপ, ভাজার জন্য তেল বা ঘি, ডিম একটি।
খাস্তা: ঘি, ময়দা দিয়ে মাখিয়ে খাস্তা বানাতে হবে।
প্রণালী: ময়দার সঙ্গে ১ টেবিল চামচ ঘি, লবণ ও ডিম দিয়ে ময়ান দিয়ে মাখিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। এবার রুটি বানিয়ে রুটি চার টুকরা করে কেটে এক টুকরার ওপর খাস্তা মাখিয়ে তার ওপর এক চা চামচ চিনি দিয়ে আরেক টুকরা রুটি দিতে হবে। একইভাবে আর করে সব টুকরা রুটি দেওয়া হয়ে গেলে পিঁড়ির ওপর একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। এবার এগুলোতে ঘি বা তেল দিয়ে ভেজে নামাতে হবে।
মিষ্টি পরোটা হালুয়ার সঙ্গে অথবা শুধু খেতেও মজা।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 7, 2012 in আটা ময়দা, পরোটা

 

মুখরোচক পরোটা

উপকরণ: ময়দা ২ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ডিম ১টি, সাগরকলা ২টি, ঘি ২ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালী: মাখানোর জন্য হালকা গরম দুধ নিতে হবে। সব উপকরণ দিয়ে মাখিয়ে আধঘণ্টা রেখে দিতে হবে। এবার রুটি বেলে খাস্তা দিয়ে আরও গোল করে রেখে দিতে হবে ১৫-২০ মিনিট। তারপর গোল করে দুই সেন্টিমিটার পুরু করে রুটি বানিয়ে তেল বা ঘি দিয়ে পরোটা ভেজে ওঠাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 7, 2012 in আটা ময়দা, পরোটা

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers