উপকরণ : রুই মাছের পেটি প্রায় ৬-৭ পিস। ভাত বাটা আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সামান্য এলাচ ও দারুচিনি বাটা, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা করা আধা কাপ। কাঁচামরিচ কুচি ১ চা চামচ, কাঁচামরিচ আস্ত ৪-৫টি, পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ, কারি মসলা, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, তেল ও পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি : প্রথমে মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাটায় ছেঁচে চামড়া থেকে মাছ ছাড়িয়ে নিতে হবে। মাছ বেটে কাঁটা ছাড়িয়ে তাতে সব মসলা ভালোভাবে মিশিয়ে গোল গোল করে ডুবোতেলে ভেজে তুলতে হবে। এখন অন্য একটি কড়াইয়ে তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ কাটা ও কাঁচা মরিচ দিয়ে ভেজে তাতে একে একে রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে তাতে ভাজা কোপ্তা, ধনে পাতা কুচি ও জিরা গুঁড়া দিয়ে ১০ মিনিট চুলায় রেখে দিতে হবে। গ্রেভি ঘন হয়ে এলে তা নামিয়ে ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে হবে।
রেসিপিটি প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি ২০১২
![]()
