উপকরণ: চালের গুঁড়ি ১ কাপ, লবণ স্বাদমতো, পানি দেড় কাপ।
প্রণালী: পানি দিয়ে মাখিয়ে কাটার তৈরি করে নিতে হবে। একটু ঘন হবে, প্রয়োজন হলে আর একটু পানি দেওয়া যায়। এবার ননস্টিক ফ্রাই প্যানে সামান্য একটু তৈল মাখিয়ে হাত দিয়ে ছিটিয়ে-ছিটিয়ে গোল করে রুটির মতো দিতে হবে। দেওয়া হয়ে গেলে উঠিয়ে ভাঁজ করে রাখতে হবে। এভাবে সব রুটি বানানো হয়ে গেলে গরম অবস্থায় হাঁসের মাংস ভুনা দিয়ে খেতে খুব ভালো লাগে।
রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯
![]()
