উপকরণ : গরুর মাংস কিমা আধা কেজি, বুটের ডাল আধা পোয়া, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ পোয়া, তেল আধা পোয়া, দারুচিনি ৪-৫ টুকরা, এলাচ ৪-৫টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, আস্ত গোলমরিচ ১০-১২টি, আস্ত কাঁচামরিচ ১৫-১৬টি, পুদিনা পাতা ৩-৪ আঁটি, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি : বুটের ডাল ধুয়ে এক/দেড় ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে কিমাসহ আদা-রসুন বাটা, দারুচিনি, এলাচ, হলুদ, মরিচ ও আস্ত গোলমরিচ দিয়ে মেখে চুলায় বসিয়ে দিন। কড়াইয়ের তেলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তার মধ্যে মাংস দিয়ে চুলার আঁচ কমিয়ে ১০-১৫ মিনিট ঢেকে রাখুন। এরপর আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে কিছুক্ষণ চুলার ওপর রাখুন। নামানোর আগে পুদিনা পাতা দিয়ে নেড়ে-চেড়ে নিন।
রেসিপিটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০১০
![]()
