উপকরণ ও পরিমাণ : আতপ চালের গুঁড়া ১ কাপ, কাঠবাদাম গুঁড়া ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, নারকেল কোরা ১ কাপ, গুড়/চিনি পরিমাণমতো, সয়াবিন তেল (ভাজার জন্য) ১ কাপ, ঘি ৩ চা-চামচ, তরল দুধ ২ কাপ।
প্রস্তুত প্রণালি : নারকেল কোরা, গুড়/চিনি, কাঠবাদাম গুঁড়া দিয়ে জ্বাল দিয়ে নিন। এরপর দুধ গরম করে চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে ঘি দিয়ে রুটির মতো কাই বানিয়ে নিন। ছোট ছোট করে রুটির মতো বেলে ভেতরে পুর দিয়ে ডুবো তেলে ভেজে নিন।
রেসিপিটি প্রকাশিত হয় ২৫ জানুয়ারি ২০১২
![]()
